জগন্নাথপুরে শ্রমিক নেতাকে মামলা থেকে অব্যাহতি দিতে আল্টিমেটাম
জগন্নাথপুর সংবাদদাতা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি হাজী নিজামুল করিম এর ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুরের পরিবহন সেক্টেরের মালিক-শ্রমিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন- জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া, উপজেলা মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সভাপতি আলফু মিয়া, ট্রাক-লরি- কাভার্ডভ্যান শ্রমিক সমিতির সভাপতি ফয়জুর নূর, সহসভাপতি আলী রাজ, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি তোরণ মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজর, যুগ্ম-সম্পাদক আজিজ মিয়া, হেলি প্যাড সিএনজি শাখার সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।
সভায় বক্তারা বলেন- অবিলম্ভে থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলেও আগামি ৬ নভেম্বের থেকে জগন্নাথপুরে অর্নিদিষ্টকালের জন্য কোন ধরনের যানবাহন চলাচল করবে না বলে আল্টিমেটাম প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের সহ-সভাপতি, জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া জানান- উদেশ্য ও ষড়যন্ত্রমূলকভাবে নিজামুল করিমকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার করা না হলেও ৬ নভেম্বর থেকে জগন্নাথপুরে অর্নিদিষ্টকালের জন্য কোনধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।
জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী নিজামুল করিম জানান- জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে গত সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তবুও আমাকে উদেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান- মামলার তদন্তের স্বার্থে এই মূর্হুতে কোন কিছু বলা যাবে না।




