জেল হত্যা দিবসে বিশ্বনাথে আ.লীগের আলোচনাসভা ও দোয়া মাহফিল
বিশ্বনাথ সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু ও চার নেতার মাগফেরাত কামনা করে বিশেয় মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, যুগ্ম-সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সদস্য তপন দাশ, নিজাম উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান বদরুল, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোহর হোসেন মুন্না, আওয়ামী লীগ নেতা শানুর হোসেন জয়দু, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান বলেন- ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসের এক ভয়াবহ কলঙ্কের দিন। স্বাধীনতা বিরোধীরা ৭৫ এর ১৫ আগস্ট বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর জাতিকে চিরতরে নেতৃত্বশূন্য করতে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেল খানার ভেতরে নির্মমভাবে হত্যা করে। যা জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেয়া হয়েছিল।
তিনি আরো বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই চার সূর্য সন্তান দেশের স্বাধীনতার ইতিহাস রচনায় যে অপরিসীম ভূমিকা রেখেছেন সেই ঋণ শোধ হবার নয়। আর এই ধরণের বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। তাই সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।
আলোচনাসভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইরন মিয়া, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, ত্রাণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সদস্য আব্দুল জলিল জালাল, মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহাবু্দ্দিন, উপজেলা যুবলীগের সদস্য জহুর আলী মেম্বার, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক সিজিল মিয়া, সদস্য নিজাম উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এমদাদ হোসেন নাঈম, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, দবির মিয়া, জমির আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, দিলওয়ার হোসেন, জাকির হোসেন মামুন, আবিদুর রহমান, ফারাবি ইমন, নুরুল, যুবরাজ, সামসুদ্দিন, মুর্শেদ প্রমুখ।




