বিশ্বনাথে সুরমা নদীর তীর সংরক্ষণ ব্লক ডাম্পিংয়ের কাজের উদ্বোধন
বিশ্বনাথ সংবাদদাতা

প্রায় ২০ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে সিলেটের বিশ্বনাথের সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ব্লক ডাম্পিংয়ের কাজের উদ্ভোন করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর এলাকায় প্রকল্পের বক্ল নদীতে ফেলে ডাম্পিংয়ের শুভ সূচনা করা হয়।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য ফয়সাল আহমদের উপস্থপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমপি মোকাব্বির খান। বিশেষ অতিথির বক্তব্য দেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এ সময় লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম নিলয় পাশা, উপ-সহকারী প্রকৌশলী সেলিম জাহাঙ্গীর, কার্য-সহকারী রতন রায়, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল, প্রকল্প পরিচালক হাবিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




