লন্ডনের ট্রেন স্টেশনে রেইড: ৮ অবৈধ অভিবাসী আটক
সময় সংগ্রহ

পূর্ব লণ্ডনের ওয়ালথামস্টো আন্ডারগ্রাউন্ডে হোম অফিস হঠাৎ রেইড দিয়ে পথচারীদের মধ্যে থেকে ৮ জন অবৈধ অভিবাসী বা ইলিগ্যাল ইমিগ্রেন্ট আটক করেছে। মূলত পথচারীদের আটকে আইডি চেক ও তথ্য যাচাই করে এটি করা হয়েছে। আটককৃতের জাতীয়তা কি সে বিষয়ে হোম অফিস থেকে তাৎক্ষনিক জানানো হয়নি।
এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান- পুলিশ ট্রেনের যাত্রীদের স্টেশনে ঢুকার পর আটকান, তাদের আইডি চেক করে, তথ্য যাচাই করে ৮ জনকে তুলে নিয়ে যায়।
ব্রিটিশ হোম অফিস এই তথ্য স্বীকার করে একটি বিবৃতিতে বলেছে- তারা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই রেইড পরিচালনা করে এবং ৮ জন অবৈধ অভিবাসীদের আটক করে।
এই ঘটনায় স্থানীয় এমপি স্টেলা ক্যাসি প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন- এভাবে পথের মধ্যে আটকে মানুষের আইডি চেক করা হচ্ছে জনবলের ব্যবহারে সরকারের অপচয় করা। তিনি আরে বলেন- ব্রেক্সিটের পর অনেক ইউরোপিয়ান নাগরিকদের অনেকের ইমিগ্রেশন সমস্যা সমাধান হয়নি। এভাবে ধরে আটক করা ঠিক হচ্ছেনা।
এদিকে হোম অফিস বলছে- সরকার অবৈধ অভিবাসন ঠেকাতে কাজ করছে। সরকার চেষ্টা করছে অবৈধ অভিবাসনের জন্য যেনো কোন ঝুঁকি তৈরি না হয়।
হোম অফিস আরো দাবি করে- তারা তাদেক কাজ আইনের সাথেই চালিয়ে যাবে। তাদের নতুন পরিকল্পনা হচ্ছে ব্রিটেনে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের আটক করে ফেরত পাঠানো।
তবে হোম অফিসের সাম্প্রতিক কার্যক্রম ইংগিত দেয় হঠাৎ করে এ ধরনে রেইড যেকোন জায়গায় পরিচালিত হতে পারে। যেমন গত মে মাসে হঠাৎই লণ্ডনের টুটিং এলাকায় পুলিশ ডেলীভারী ড্রাইভারদের আটকে তাদের আইডি চেক করতে থাকে ও কয়েকজনকে আটক করে।




