আফনান আহমেদ জয়’র জন্মবার্ষিকী পালন : পিতা-মাতার দোয়া কামনা
স্টাফ রিপোর্টার

“দীর্ঘায়ু হোক জীবন তব দ্বীপ্ত জ্ঞানের উন্মেষে, জাগ্রত হোক সুপ্ত প্রতিভা সত্য-ন্যায়ের বিকাশে’। ১৭ নভেম্বর ২০২১ ইংরেজী, রোজ বুধবার, আমাদের আফনান আহমেদ জয়’র দ্বিতীয় জন্মবার্ষিকী। এই দিনে সে আলোর ধরাতে প্রজ্জ্বলিত হয়েছে আমাদের কোলে। মানুষ হয়ে এসেছে মানুষের তরে এই কামনায় করছি ফরিয়াদ মাওলার কাছে- ‘তুমি মানুষের মত মানুষ করিও ভবে। কখনো না হয় যেন পথ হারা, সু-শিক্ষার দীক্ষায় যেন থাকে মাতোয়ারা।’
দেশে-বিদেশে অবস্থানরত বন্ধু-বান্ধব, আত্মীয়-অনাত্মীয়, কাছের-দুরের সবার কাছে আফনানের জন্য দোয়ার দরখাস্ত করছি। সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য। সে যেন মানুষের মত মানুষ ও সুশিক্ষিত হয়ে সমাজের ভাল কাজে অবদান রাখতে পারে। আল্লাহ পাক যেন তার নেক হায়াত দান করেন। আমীন।”

উপরোক্ত কথাগুলো একজন পিতার। নিজের সন্তানের প্রতি অগাদ ভালবাসার সার্থক বর্হিপ্রকাশ ঘটেছে এই কথাগুলোতে। সব বাবারাই সন্তানের আশু মঙ্গল কামনা আর আজীবন বুকে আগলে রাখার সংগ্রাম চালিয়ে যান। ‘সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক’ -এই থাকে বাবাদের লালিত স্বপ্ন।
গত ১৭ নভেম্বর ২০২১ ইংরেজী বুধবার ছিলো আফনান আহমেদ জয়’র দ্বিতীয় জন্মবার্ষিকী। যুক্তরাজ্যের ডরসেটে নিজ বাসায় সীমিত পরিসরে পারিবারিকভাবে তার জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এস এম এস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি দানবীর সেলিম জে আহমেদ ও বিশিষ্ট সমাজসেবক, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মোছা. কলসুমা আহমেদ দম্পতির চতুর্থ সন্তান আফনান আহমেদ জয়-এর দ্বিতীয় জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাজ্যের ডরসেটে তাদের পারিবারিক বাসভবনে ঘরোয়া ভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিকটাত্মীয় ও পরিচিতজনেরা অংশগ্রহণ করেন। কেক কাটার মধ্য দিয়ে আফনানের জন্ম দিন অনুষ্ঠান পালন শেষে উপস্থিত সবাইকে কে নিয়ে এক উৎসব মুখর পরিবেশে ভোজের আনুষ্ঠানিকতা সম্পাদন করা হয়েছে।

এদিকে, দানবীর সেলিম জে আহমেদ ও মোছা. কলসুমা আহমেদ তাদের ছোট ছেলে আফনান আহমেদ জয়-এর জন্মদিনে দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী সকলের কাছে ছেলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূর জন্য দোয়া প্রত্যাশা করেছেন।




