তৃতীয় বারের মতো বিজয়ী হয়ে হেট্রিক রেকর্ড গড়েছেন টিপু মিয়া
মো. আখতার হুসাইন

ছবি : আবু তাহের
আশিকুর রহমান টিপু মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের স্থানীয় সিকন্দরপুর গ্রামের মরহুম সুনামিয়া’র ছেলে।
ভোটার ও স্থানীয় সূত্রে জানা যায়- দীর্ঘ ১১ বছর ধরে দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ন্যায়-নিষ্ঠার সাথে মেম্বার পদে দায়িত্ব পালন করছেন আশিকুর রহমান টিপু মিয়া। সততার সাথে দায়িত্ব পালন করে মানুষের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছেন। যার ফলশ্রুতিতে এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্যান প্রতীকের প্রার্থীকে পেছনে ফেলে তৃতীয় বারের মতো মেম্বার পদে নির্বাচিত হন।

ছবি : আবু তাহের
পুনঃনির্বাচিত মেম্বার আশিকুর রহমান টিপু মিয়া’র হেট্রিক জয়ে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন- স্থানীয় ওয়ার্ডের রাউৎকান্দি গ্রামের বাসিন্দা মো. আসাদ আহমদ, জমিল আহমদ, হুমায়ুন কবির, মারুফ আহমদ পাগলু, মাওলানা আবু তাহের, এমাদ মিয়া, তায়েফ আহমদ, মিসবাহ মিয়া’সহ আরো অনেকে।
টানা তিনবার নির্বাচিত মেম্বার আশিকুর রহমান টিপু মিয়া দৈনিক সময় সিলেট-কে জানান- ২০১১ সালে সমাজিক অবস্থা বিপর্যস্ত দেখে আমি চিন্তা করি এলাকার মানুষকে রেখে কোথাও যাব না। এরপর ২০১১ সালে প্রথম মেম্বার পদে দাঁড়িয়ে নির্বাচিত হই।

ছবি : আবু তাহের
তিনি বলেন- প্রায় ১১ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করে আসছি। কখনো জিততে হবে, এমন চিন্তা করিনি। মানুষের সেবা করতে হবে, তাঁদের পাশে থাকতে হবে, এটাই ছিল আমার লক্ষ্য।
টিপু মিয়া আরও জানান- এবারের নির্বাচন অন্যবারের চেয়ে ভিন্ন। বিজয় ছিনিয়ে আনা অনেকটা চ্যালেঞ্জিং ছিল। প্রতিদ্বন্দ্বী ৪ জনকে হারিয়ে জয় পাওয়াটা সত্যিই আনন্দের। আপনারা দোয়া করবেন সবার ভালোবাসা পেয়ে নির্বাচিত হয়েছি আমি যেন সবার ভালোবাসা নিয়ে সারাটা জীবন জনগণের সেবা করে যেতে পারি, আল্লাহ তা’য়ালা যেন সেই তৌফিক দান করেন।




