বিশ্বনাথ-খাজাঞ্চী-কামাল বাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন।
আখতার হুসাইন

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে ২নং খাজাঞ্চী ইউনিয়নের স্টেশন বাজারে বিশ্বনাথ থেকে খাজাঞ্চী হয়ে কামাল বাজার পর্যন্ত রাস্তার সংস্কারের দাবিতে অটো-টেম্পু/অটো রিক্সা চালক শ্রমিক জোট (২০৯৭) কামাল বাজার শাখার চেয়ারম্যান সুলেমান মিয়ার সভাপতিত্বে অটো-টেম্পু/অটো রিক্সা চালক শ্রমিক জোট-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকার মুরব্বি ডাঃ নজির উদ্দিন, মকন মিয়া, ব্যবসায়ী ইরন মিয়া, নিজাম উদ্দিন, আব্দুল কুদ্দুছ, শ্রমিক নেতা সাদেক আলী, মঈন উদ্দিন, সংগঠুক রাজু আহমদ ও ছাত্রনেতা এনামুল হক বিজয়’সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ অংগ্রহন করেন।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন – সুলতান মিয়া (সাবেক মেম্বার) ব্যাবসায়ী নজির উদ্দীন, খোয়াজ মিয়া, ফজলু মিয়া, ডাঃ গিয়াস উদ্দীন সোহাগ, শ্রমিক নেতা আশদ মিয়া।
বক্তারা বলেন- দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে রাস্তাটি নির্মাণ করা হয়। এরপরে এক/দুইবার নাম মাত্র সংস্কার করা হলেও দীর্ঘ কয়েক বৎসর যাবৎ এই রাস্তার কোন সংস্কার কাজ করা হয়নি।
বিশ্বনাথ বাজার থেকে খাজাঞ্চী হয়ে কামাল বাজার মাত্র ১০-১৫ কিলোমিটার রাস্তা ঘিরে কয়েক হাজার মানুষের বসবাস। বর্তমানে রাস্তাটি ভাঙ্গা-চুরা ও বেহাল দশায় পরিণত হওয়ায় বৃহৎ এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে, এবং প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে রোগী’সহ যাত্রীরা। স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যথাসময় পাঠশালায় উপস্থিতিতে ব্যাঘাত ঘটছে নিত্য দিন।
বক্তারা আরও বলেন- কর্তৃপক্ষের নিকট স্বারকলিপি প্রদান করে অবগত কারার পরেও কোন ফলাফল পাওয়া যায়নি। তাই দ্রুত এই গুরুত্বপূর্ণ রাস্তাাটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে।




