সৌদি আরবে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বাংলাদেশী যুবক
আখতার হুসাইন

সৌদি আরবের জেদ্দায় দুর্ঘটনার স্বীকার হয়ে নিহত হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার ৯নং দাউদপুর ইউনিয়নের রাউৎকান্দি গ্রামের আব্দুল বাসিত-র ছেলে মো. লুৎফুর রহমান (৩০)।
স্থানীয় সূত্র জানায়- মো. লুৎফুর রহমান একজন সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন সামাজিক যে কোন কাজে তার উপস্থিতি রয়েছে সবার আগে, উন্নত জীবন গড়ার লক্ষে চার বছর পূর্বে সৌদি আরবে পাড়ি দেন মো. লুৎফুর রহমান।
তিনি সৌদি আরবের জেদ্দায় একটি প্লাস্টিক কোম্পানিতে চাকরি করতেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) কাজ চলাকালিন অবস্থায় দুর্ঘটনা স্বীকার হন লুৎফুর রহমান। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় লুৎফুর রহমানকে উদ্ধার করেণ। এবং স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
মৃত্যুর খবরের পর থেকেই নিহতের পরিবার ও প্রতিবেশীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়- মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে কিন্তু নিহতের ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তাকে দেশে আনা সম্ভব হচ্ছেনা যার জন্য কবরস্থ সেখানে করা হবে। এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন নিহতের পরিবার।




