তাহিরপুরে প্রতারণার অভিযোগে আটক ৩
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভুয়া সংঘটনের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্ন সুবিধা ও চাকরির প্রলোভন দেখিয়ে টাকা উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- বরিশাল জেলা উজিরপর গ্রামের এসএম আবু হোসেনের ছেলে এসএম মনিরুজ্জামান(৩৫), গাজীপুর জেলার দক্ষিণ খাইলকুর গাছা(ওয়াড ৩৫)এর রমেশ চন্দ্রের সুজন সিকদার(৪০) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নিয়ামতপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে মাসুদ মিয়া(৪০)।
রবিবার বিকেলে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে বাদাঘাট পুলিশ ফাড়িতে সোর্পদ করে। আটককৃতরা ২৫ নভেম্বর থেকে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নে চলন বিল ডেভেলপমেন্ট সোসাইটির কার্যক্রম শুরু করে।
জানাযায়, বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে চলন বিল ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি সংঘটনের নাম ব্যবহার করে আটক তিন জন ১৩জনকে ২ হাজার ২ শত টাকা নিয়ে মাঠ কর্মী হিসাবে নিয়োগ দেয়া হয়। তাদের মাসিক ৯৫০০ টাকা বেতনে। তাদের প্রশিক্ষন ও দেয়া হয়। তাদের কাজ এলাকার গরীব মানুষের কাছ থেকে ১৩০(৩৫০ জন থেকে নিয়েছে)ভর্তি ফি নিয়ে পরবর্তীতে তাদের কাছ থেকে ১হাজার টাকা(২৮ জনের কাছ থেকে নিয়েছে)নিয়ে অর্ধেক দামে রেশন ২০কেজি চাল,২আটা,২কেজি তেল,২কেজি ডাল
রেশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হবে।
ভুক্তভোগী কামড়াবন্দ গ্রামের নাজমা ও হেলেনা বেগম জানান,আমাদেরকে বিভিন্ন সুবিধা দিবে বলেছে। আমারও সরল বিশ্বাস করেছি। তারা আরও বলেছে ৫ হাজার টাকা নিয়ে চাকরী ও বিভিন্ন রেশনের সুবিধা ও দিবে। কিন্তু এখন কিছুই দেয় নি।
মোঃ জাহার আলী গড়কাটি অভিযোগ করে বলেন,আমি নিজেও আটককৃতদের আমার নিজ গ্রামের মানুষের কাছ থেকে টাকা তুলে দিয়েছি।
বাদাঘাট পুলিশ ফার্ড়ির ইনচার্জ এসআই জয়নাল আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আমরা স্থানীয় লোকজনের অভিযোগে তিন জনকে স্থানীয় চেয়ারম্যান আমাদের কাছে হস্তান্তর করেন। এখন তাদের বিষয়ে যাচাই বাচাই চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান এই বিষয় খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।




