মহান বিজয়ের ৫০বছর : সিলেটে নানা আয়োজন
স্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ার প্রত্যাশায় সিলেটে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিজয়ের ৫০বছর পূর্তি ও মহান বিজয় দিবস।
বিজয়ের সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি এবং সিলেট কেন্দ্রীয় শহিদমিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
এসময় সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল সাড়ে ৮টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিজয় দিবস কুচকাওয়াজ। এতে বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের ৫০টি দল অংশ নেয়।
এছাড়া দিনব্যাপী রয়েছে সভা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনীসহ আরো নানা আয়োজন।
এসব অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাংলাদেশের চলমান অগ্রগতি ধরে রেখে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যাশা করেন।




