বিশ্বনাথের ৯৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার ৯৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এর মধ্যে ৬০ জন জীবিত আর প্রয়াত এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের মধ্যে রয়েছেন ৩৫ জন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ট ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী ও বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক।
এর আগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন চক্রবর্তি ও বীর মুক্তিযোদ্ধা আজমান আলী।




