পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে সিসিকের সংবর্ধনা আজ
স্টাফ রিপোর্টার

ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করন ও নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনকে নাগরিক সংবর্ধনা প্রদান করছে সিলেট সিটি কর্পোরেশন।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াইটায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।




