গোয়াইনঘাটে আওয়ামী লীগের দুই প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
গোয়াইনঘাট সংবাদদাতা

সিলেটের গোয়াইনঘাটে ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী।
৫নং পূর্ব আলীরগাও ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম ও ১০ নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল।
সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১২ টায় নেতাকর্মী ও সমর্থকবেষ্টিত হয়ে শো-ডাউন সহকারে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা কমিটি সিলেট জেলার গোয়াইনঘাটের দায়িত্বপ্রাপ্ত নেতা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু সুবাস চন্দ্র পাল ছানা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অলি উল্লাহ মাষ্টার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক আহমেদ মোস্তাকিন, মাহফুজুল কিবরিয়া মাহফুজ, নাজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেন রাজিব প্রমুখ।




