গোয়াইনঘাটের উনাই হাওরে দু’শতাধিক পরিবারে হাসি: সহায়তা প্রয়োজন
অতিথি সংবাদদাতা

মো. আব্দুল মালিক, গোয়াইনঘাট (সিলেট) থেকে : “পতিত জমি আবাদ করে সোনার ফসল তুলো ঘরে” -এই শ্লোগানে সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগ্রামের কৃষক সমাজের পরিবারে ফুটেছে হাসি। পতিত পড়ে থকা জমি থেকে ঊৎপাদিত হচ্ছে কোটি টাকার ফসল। এতে প্রয়োজন কৃষকদের পানি, বিদ্যুৎ’সহ প্রয়োজনীয় সহয়তা প্রদান।
উপজেলার সদ্য গঠিত ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের পশ্চিম আলীরগ্রাম মৌজার “আলীরগ্রাম উনাই হাওর”। প্রায় দুই যোগ থেকে পতিত শ্রেনীর জমি আবাদ করে গ্রামবাসী জনসাধারনের খাদ্য চাহিদা মিঠিয়েও অর্থনৈতিক সফলতা পেয়েছে অনেক পরিবার। কৃষি অফিসের পরামর্শ সহযোগিতা পেয়ে পতিতসহ ব্যাক্তিগত জমিতে চাষাবাদে উদ্যোগী কৃষকরা রবি মওসুমে শাক শবজি এবং বোরো উৎপদনে এগিয়ে আসায় বৎসরে কোটি টাকার কৃষিপণ্য উৎপাদন করছেন উনই হাওর থেকে।
গেল বছর পরিতোষ চন্দ্র দেব উনাই হাওরে ৭০বিঘা জমিতে ‘কৃষি দিবানিশি’ নামের প্রজেক্ট করে বিভিন্ন প্রকার সবজি তরমুজ, নাগামরিচের চাষের বম্পার ফলনে ৫/৬ মাসে কুড়িলক্ষ টাকা লাভ করে অনুকরনীয় হন কৃষকদের কাছে। এ বৎসরও গ্রামের উকিল আলী, মরতুজ, জামাল, আঃ করিম, কামাল, মুহিবুর, ফখর উদ্দিনগং পরো গ্রামবাসী উনাই হাওরে সরিষা, ফরাশ। কদু আলু মূলা ধনিয়া চাষ করে উনাই হাওরকে পরিণত করেছেন হুলুদ-সবুজের এক অনন্য সৌন্দর্যের মাঠে। উনাই হাওর হয়ে উঠেছে গ্রামবাসী নর নারীর জীবন জিবীকার প্রধান উৎসে। প্রতি বছর সবজি, সরিষা আর বোরো আবাদে কমপক্ষে ৩ কোটি টাকার ফসল উৎপাদন হচ্ছে এই হাওর থেকে।
কৃষকরা জানান- এখানে পানি বিদ্যুৎ সুবিদা হলে এই হাওর থেকে উত্তোলন হবে সবুজ সোনা। কৃষকদের অভিযোগ প্রায় দু’যোগ থেকে উনাই হাওরে তারা চাষাবাদ করে পরিবার পরিজেনের মুখের গ্রাস তুলে দিচ্ছেন, সরকারের নিকট গরীব দুঃখী ভূমিহীন পরিবারে বন্দেবস্তের আবেদন করেছেন, ক্ষতিপূরণ হিসাবে খাজনাও একবার দিয়েছেন, এরই মধ্যে একটি প্রভাবশালী চক্র মিথ্যা তথ্যের আবেদন দিয়ে ব্যাক্তিস্বার্থ চরিতার্থে লিপ্ত থেকে গ্রামবাসী মানুষের মুখের গ্রাস কেড়ে নিতে চাচ্ছে। ঐ জমি গ্রামের ভূমিহীনদের বন্দোবস্তের দাবী গ্রামবাসীর।
সরেজমিন গিয়ে দেখা যায়- উনাই হাওরের অপরূপ সাজে সেজে উঠার দৃশ্য। যেন বিস্তৃত দিক নিয়ে সরিষার হলুদ ফুল মৌমাছির গুঞ্জন, সবুজ সবজির দিকবিস্তৃত সবুজতা, কৃষকদের প্রানান্ত শ্রমে সৃষ্ট মনকাড়া মাঠ যেন মনে হয় “বাঁচতে হলে খাদ্য চাই -চলো সবাই মাঠে যাই” এই শ্লোগানের বাস্তব রূপ দিতেই গ্রামের অসংখ্য কৃষকের মাঠেই দিন কাটছে। তারা জানালেন- সরকারের আর্থিক সহয়তা, পানি বিদ্যুৎ সুবিদা পেলে উনাই হওর থেকে রাশি রাশি সবুজ সোনা উত্তোলন হবে, বাড়বে উৎপাদন দেশের অর্থনৈতিক চাকাকে করবে আরও গতিশীল।




