দিরাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আক্কাছ মিয়া’র ইন্তেকাল: সাবেক এমপির শোক
দিরাই সংবাদদাতা

আকতার সাদিক, দিরাই (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দিরাই পৌর সদরের নাছির উদ্দিন রোডের বাসিন্দা ও হাসপাতাল রোডের ব্যবসায়ী মো. আক্কাছ মিয়া তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। শুক্রবার (১৪ জানুয়ারি বেলা ৩টা ২৫ মিনিটে তাঁর গ্রামের বাড়ি উপজেলার করিমপুর ইউনিয়নের বাংঙ্গাগাঁও গ্রামে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১০টায় নামাজে জানাযা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
এদিকে, আক্কাছ মিয়া তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




