মেম্বার পদপ্রার্থী খালেদুর রহমান লাকি’র নির্বাচনী ইশতেহার ঘোষণা
সময় সিলেট ডেস্ক

সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি। আসন্ন এ নির্বাচনে খাজাঞ্চী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- তরুণ সমাজসেবক খালেদুর রহমান লাকি। অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী খালেদুর রহমান লাকি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে দৈনিক সময় সিলেট’র বার্তাকক্ষে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। দৈনিক সময় সিলেট’র পাঠকদের জন্য মেম্বার পদপ্রার্থী খালেদুর রহমান লাকি’র নির্বাচনী ইশতেহার হুবহু তুলে ধরা হলো।
আমার প্রিয় খাজাঞ্চী ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসী!
আস্সালামু আলাইকুম
আপনারা সবাই ইতোমধ্যে অবগত হয়েছেন যে, আগামী ৩১শে জানুয়ারি ২০২২ ইং আমাদের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীরা নির্বাচনের আগে তাদের প্রার্থীতা ঘোষণা করে থাকেন, কিন্তু আমি খালেদুর রহমান লাকী নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসাবে ইচ্ছা পোষণ করলে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সমর্থন, সার্বিক সহযোগিতা এবং আন্তরিক দোয়া নিয়ে অংশগ্রহণ করি। আপনারা আমাকে যোগ্য মনে করেছেন এবং ভাবেন আমি ৫নং ওয়ার্ডবাসীর সেবা করতে পারব বলে, আপনাদের মহামূল্যবান ও পবিত্র আমানত ভোট দিয়ে এবং সহযোগিতার মাধ্যমে আমাকে মেম্বার নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন বলে আমি আশাবাদী।
প্রিয় ৫নং ওয়ার্ডবাসী!
আমি গতানুগতিক ভাবে কোন মিথ্যা আশ্বাস বা অঙ্গীকার করে ৫নং ওয়ার্ডবাসীকে ঠকাতে চাই না। তবে আমি অন্তত এ কথা বলতে চাই, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে খাজাঞ্চী ইউনিয়নের ৫নং ওয়ার্ডকে এক নজরে দেখে সমস্ত সরকারী বরাদ্দ সুষম বণ্টন করব এবং দেখিয়ে দিবো যে একজন মেম্বার চাইলে একটি ওয়ার্ডে প্রতি বছর কতটুকু উন্নয়ন করতে পারে বা করা সম্ভব।
খাজাঞ্চী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অধিবাসীদের নিয়ে আমার কিছু স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য একটি বার দয়া করে আমাকে আপনারা সুযোগ দিন।
প্রিয় খাজাঞ্চী ইউনিয়নের আওতাধীন ৫নং ওয়ার্ডবাসী!
আমি গভীর ভাবে লক্ষ্য করেছি- আমাদের এলাকায় উন্নয়নমূলক কাজ তেমন হচ্ছে না। আমাদের সকল প্রকার সামর্থ্য থাকার পরেও বিভিন্ন উন্নয়ন থেকে এবং সরকার সমর্থীত মেম্বার নির্বাচিত না হওয়ায় আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত।
জেনে নিশ্চয় আনন্দিত হবেন, খাজাঞ্চী ইউনিয়নের আওতাধীন ৫নং ওয়ার্ডবাসী সকলের কল্যাণে আমার কিছু পরিকল্পনা রয়েছে, আপনাদের সহযোগিতা পেলে আমি এ স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। বিশেষ করে বেকার সমস্যার সমাধান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে নিয়ে একটি আদর্শ সমাজ উপহার দেওয়ার উপর আমি গুরুত্ব দিবো।
সম্মানিত ৫নং ওয়ার্ডবাসী!
আমাদের ইতিহাস ও ঐতিহ্য কে ভুলে গেলে চলবে না। আমাদের কে ঘুরে দাড়াতে হবে। আমার এ নির্বাচনে অংশগ্রহণ নির্দিষ্ট কোন জ্ঞাতিগোষ্ঠীর জন্য নয়, এ নির্বাচন শুধুমাত্র প্রিয় খাজাঞ্চী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিকের জন্য। তাই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রিয় ৫নং ওয়ার্ডবাসীর জন্য নির্বাচনী ইশতেহার/ নাগরিক সুবিধা সমূহের কয়েকটি দিক তুলে ধরার প্রয়াস পাচ্ছি।
- ১. ৫নং ওয়ার্ডকে সকল প্রকার প্রভাব মুক্ত রেখে সার্বজনীন ওয়ার্ড হিসেবে গঠন করা।
- ২. এলাকার শিক্ষিত, সম্মানিত ব্যক্তিবর্গের সমন্বয়ে উপদেষ্টা কমিটি গঠন এবং তাদের পরামর্শক্রমে ওয়ার্ডের সার্বিক কার্যক্রম পরিচালিত করা।
- ৩. সামাজিক বিরোধ নিষ্পত্তিতে বিচার ব্যবস্থায় সমাজকে অর্ন্তভূক্ত করা হবে, প্রয়োজনবোধে তাৎক্ষণিক আমানত গ্রহণ করা হবে।
- ৪. ৫নং ওয়ার্ডের গৃহহীনদের সাহায্য করা। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য গৃহদানের ব্যবস্থা করা।
- ৫. দলমত নির্বিশেষে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে।
- ৬. গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে স্থানীয় জনসাধারনকে সমপৃক্ত করা হবে।
- ৭. কোন রকম ভূগান্তি ছাড়া যথাসময়ে নাগরিক সনদ ও জন্ম নিবন্ধন প্রদান করা হবে।
- ৮.ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্র কে আধুনিকায়ন করা ও তা আমার ০৫নং ওয়ার্ডে পৌঁছে দেওয়া।
- ৯. ৫নং ওয়ার্ডের বিদেশে বসবাসকারী সকল রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে উন্নয়নমূলক কাজ করা।
- ১০. পেশী শক্তি নির্ভর গোষ্ঠী সস্ত্রাসকে কঠোর হাতে দমন করে নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
- ১১. সামাজিক অবক্ষয় ও মাদক মুক্ত, জোয়া মুক্ত, সমাজ প্রতিষ্ঠা করা হবে।
- ১২. টি.আর বরাদ্দের মাধ্যেমে ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন কর্মকান্ডের সহায়তা করা হবে।
- ১৩. সরকারি নীতিমালা অনুসরণ করে ৫নং ওয়ার্ডের সেবা সমূহ জনগণের জন্য বৈষম্যহীন ভাবে প্রদান করা হবে।
- ১৪. প্রতি মাসে ‘ওয়ার্ড সভা’ করে এলাকার সমস্যা চিহ্নিত করণ পূর্বক সমাধান কল্পে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
- ১৫. পিতৃহীন, গরীব, অসচ্ছল ও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হবে।
- ১৬. অর্থনৈতিক স্বচ্ছতা’সহ সর্ববিষয়ে জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য থাকব।
- ১৭. বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্ব ভাতা, প্রতিবন্দী ভাতা’সহ অন্যান্য সকল ভাতার ন্যায্যতা অনুযায়ী সুষ্ঠ বন্টন নিশ্চিত করা হবে।
- ১৮. আমার ৫নং ওয়ার্ডের সকল প্রবাসীদের নিয়ে সামাজিক সংগঠনে সম্পৃক্ত করে স্থানীয় উন্নয়নকে ত্বরান্বিত করব ইনশাআল্লাহ।
প্রিয় ৫নং ওয়ার্ডবাসী!
আমি সৃষ্টিরকর্তার উপর আস্থা রেখে এ কথা বলতে চাই, আপনারা আমাকে নির্বাচিত করুন- আমার স্বপ্নের প্রিয় ৫নং ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। এটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন, এটা আমার পুঞ্জিবুত সাধনা, এটা আমার বিশ্বাস। আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া’ই আমি আমার মনের আশা পূরণ করতে চাই। মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।
— খালেদুর রহমান লাকী
মেম্বার পদপ্রার্থী- ৫নং ওয়ার্ড (খাজাঞ্চী ইউপি নির্বাচন), বিশ্বনাথ, সিলেট।




