জৈন্তাপুরে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক সভা
জৈন্তাপুর সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের সহায়তায় এবং ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় ফেসিলিটেটর শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সহকারী ফেসিলিটেটর সাইফুর রহমান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রানী, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, ইউপি সদস্য সাথী রানী।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মুক্তাদির আল সেলিম, সাইফুল ইসলাম, বেলাল আহমদ, কার্তিক রবি দাস, রাধা রানী পপি প্রমুখ।
সভায় আগামী দিনের সকল কার্যক্রম পরিচালনার জন্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানীকে সভাপতি ও সাংবাদিক আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়।
সভায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, দলিত সম্প্রদায়, তৃতীয় লিঙ্গসহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।




