তাহিরপুরে সমালয় চাষাবাদ কর্মসূচির উদ্বোধন
তাহিরপুর সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রথমবারের মত সমালয় পদ্ধতিতে বীজতলায় চারা উৎপাদন শেষে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির এই কার্যক্রমের উদ্বোধন করেন। বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী ব্লকের উত্তর মুকশেদপুর সীমান্ত এলাকার পতিত জমিতে একশত জন কৃষক দেড়শত বিঘা জমিতে এ চাষাবাদ করছেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দোলা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, বাদাঘাট ইউনিয়ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসানসহ কৃষকগন উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়- কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় সরকারি কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় কৃষকরা নতুন মাত্রায় ট্রে-তে বীজতলায় চারা উৎপাদন করে জমিতে চারা রোপণ করছে এখন।




