ছাতকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ
ছাতক সংবাদদাতা

সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।
শিক্ষা উপবৃত্তির চেক বিতরণী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ্ মোহাম্মদ সফিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান লিপি বেগম প্রমুখ।
এ সময় সহকারী সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।




