দোয়ারাবাজারে সোনালী ব্যাংক দোয়ারা শাখার নতুন ভবন উদ্বোধন
সময় সংগ্রহ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সোনালী ব্যাংক লিমিটেডের দোয়ারাবাজার শাখা কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সোনালী ব্যাংক দোয়ারাবাজার শাখার নতুন ভবনের উদ্বোধন করেন সিলেটের জেনারেল ম্যানেজার মো.জামাল মোল্লা।
এ সময় ব্যাংক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিলেটের প্রিন্সিপাল অফিসার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমরান উল্লাহ, দোয়ারাবাজার শাখা ম্যানেজার মো. মাহফুজুল হক, সুনামগঞ্জের সিনিয়র প্রিন্সিপাল মো. আরিফুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর, রনসেন দাস সিনিয়র অফিসার, উৎপল রায় আইটি, দেলোয়ার হোসেন ক্যাশিয়ার, তোফায়েল আহমদ ক্যাশিয়ার, মামুন মিয়া, মো.জামাল উদ্দিন, সুষ্মিত তালুকদার প্রমুখ।




