যুক্তরাজ্যে আদিয়ান সুলতান আহমদের চতুর্থ জন্মদিন পালন
সময় সিলেট ডেস্ক

এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ি, দানবীর সেলিম জে আহমেদ এবং সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী মোছা. কলসুমা আহমেদ দম্পতির দ্বিতীয় পুত্র আদিয়ান সুলতান আহমদের চতুর্থ জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আদিয়ান সুলতান আহমদ এর তিন বছর পূর্ণ হল। সে চতুর্থ বছরে পা রেখেছে। ব্যবসায়িক ব্যস্ততার জন্য পরিবার কর্তৃক ১লা ফেব্রুয়ারীতে তার জন্মদিনের অনুষ্ঠান না করে তিন দিন পরে গতকাল স্বল্প আকারে বৃটেনের সোয়ানিজ মাসালা রেস্টুরেন্টে পার্টি করে তার জন্মদিন উৎসব উদযাপন করা হয় বলে জানা গেছে।
আদিয়ান সুলতান আহমদ এর উজ্জ্বল ভবিষ্যত কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সকল আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাদের পরিবারের পক্ষ থেকে দোয়া প্রত্যাশা করেছেন তার পিতা মাতা।

এদিকে, আদিয়ান সুলতান আহমদ এর চতুর্থ জন্মদিন উপলক্ষে ‘দৈনিক সময় সিলেট’ পরিবারের পক্ষ থেকে হার্দিক শুভেন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি তার দীর্ঘায়িত জীবন ও একজন পরোপকারী, সৎ, নির্ভীক মানুষ হিসেবে এই পৃথিবীতে বেড়ে উঠুক -এমনটাই প্রত্যাশা করা হয়েছে।




