পীর হাবিব’র মৃত্যুতে ছাতক প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠিত
ছাতক সংবাদদাতা

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, সুনামগঞ্জের কৃতি সন্তান, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ এর বড় ভাই পীর হাবিবুর রহমানের ইন্তেকালে শনিবার বিকেলে ছাতক প্রেসক্লাব কার্যালয়ে তাৎক্ষনিক এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনির পরিচালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, বর্তমান সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, সদস্য মোশাহিদ আলী, নাজমুল ইসলাম ও আরিফুর রহমান মানিক। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




