ফেঞ্চুগঞ্জে আ.স.ম. মিসবাহ’র পক্ষে শীতবস্ত্র বিতরণ
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা

যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম. মিসবাহ পক্ষ থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারের চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ছাত্রলীগের তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম ফারহান সাদিক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহরাব হোসেন জুনেল, সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেস ও তোফায়েল আহমদ ইমন প্রমুখ।
এ সময় পাঁচ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।




