দোয়ারাবাজারে প্রবাসীদের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
দোয়ারাবাজার সংবাদদাতা

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মান্নারগাঁও ইউনিয়নের বেলজিয়াম প্রবাসী রিজু আহমেদ ও বেলজিয়াম প্রবাসী মাহবুব মিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী মান্নারগাঁও ইউনিয়নের ধনপুর গ্রামে এই চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইজ্জত আলী।
এতে গরিব অসহায় রোগীদের বিনামূল্যে চোখের সকলপ্রকার চিকিৎসা সেবা দেওয়া হয় এবং রোগীদের প্রয়োজন মত ঔষধ ও চশমা বিতরণ করাসহ ছানি পড়া রোগীদের ফ্রি অপারেশন করানোর যাবতীয় ব্যবস্থা করা হয়। এসময় প্রায় ২শ’ জনকে চিকিৎসা এবং ২৫ জন রোগীকে অপারেশনের ব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ইমরান আহমেদ, মাহবুব মিয়া,মহিবুর রহমান, মিনহাজ, ছদরুল ইসলাম, জায়েদ আহমেদ প্রমুখ।




