চ্যাম্পিয়ন প্রেসিডেন্ট একাদশ: অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশন টি-২০ লীগ সমাপ্ত
বিশ্বনাথ সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী এই ক্রিকেট সংগঠনটির দশম আসরের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী হয়েছে প্রেসিডেন্ট একাদশ-বড় খুরমা এবং রানার্সআপ এফসিসি-ফরহাদপুর।
টুর্নামেন্ট সেরা বোলার ও সেরা প্লেয়ার হয়েছেনল— এফসিসি-ফরহাদপুরের জামিল আহমদ ও সেরা ব্যাটসম্যান হয়েছেন— প্রেসিডেন্ট একাদশের ফয়েজ আহমদ।
৩৬টি দলের সুদীর্ঘ দেড় মাস ধরে চলা এই টুর্নামেন্টে এবারের মূল আকর্ষণ ছিলো প্রথম পুরস্কার মোটরসাইকেল। উত্তেজনাপূর্ণ ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে এফসিসি-ফরহাদপুর ৭ উইকেট হারিয়ে তুলে নেয় ১৭৯ রান।
অপরদিকে প্রেসিডেন্ট একাদশ ৯ বল আর ৫ উইকেট হাতে থাকতেই পৌঁছে যায় কাঙ্খিত বিজয়ে। ৭০ রান নিয়ে দলের বিজয়ে বড় ভূমিকা রেখে ম্যাচসেরা প্রেসিডেন্ট একাদশের ফয়েজ।
সংগঠনের সভাপতি রোটা. রিপন আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান আরশ আলী গনি। প্রধান আকর্ষণ ছিলেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সহ. অধ্যাপক, জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ৩নং অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, ১০নং কামাল বাজার ইউপি চেয়ারম্যান একরামুল হক, বিশ্বনাথ উপজেলা অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, অধ্যাপক এম এ আব্দুল ওয়াহাব, সংগঠনের প্রধান উপদেষ্ঠা জনাব আজম আলী, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্রযালয়ে প্রধান শিক্ষক জনাব মাসুক আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক এম সাইফুর রহমান, ইউপি সদস্য শায়েকুর রহমান প্রমুখ।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ফয়সল আহমদ, হাজী আকবর আলী, আলী আহমদ রিপন, এডভোকেট জুবায়ের আহমদ, এ কে এম তুহাম, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রুবেল আহমদ ইমন প্রমুখ।




