সাবেক সাংসদ মাহমুদ-উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
সময় সিলেট ডেস্ক

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ বাড়িতে তাঁর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
মৃত্যু দিবস উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদে খতমে কোরআন ও দুরুদ পাঠ করা হয়। এরপর মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর কবর জিয়ারত করা হয়। পরে তাঁর বাড়িতে সহস্র মানুষকে শিরণী খাওয়ানো হয়। ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ-দক্ষিণ সুরমার শতশত নেতাকর্মী মাহফিলে শরিক হোক। আগত অতিথিদের অভ্যর্থনা জানান মাহমুদ উস সামাদের ভাই যুক্তরাজ্যের জনপ্রিয় কমিউনিটি নেতা ও চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।
দোয়া মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন— সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড.মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, যুগ্ম সম্পাদক কবির উদ্দিন, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমেদ ভিপি, সাধারণ সম্পাদক শামিম আহমেদসহ বিভিন্ন স্থরের মানুষ।
এদিকে, বিকেলে মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বর্তমান সাংসদ হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।




