বসতঘর তৈরিতে ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র নির্মাণ সামগ্রী প্রদান
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের গোমরাগুল গ্রামের বাসিন্দা মো. রুবেল মিয়াকে বসতঘর তৈরির জন্য ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’ এর পক্ষ থেকে নির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) বিকেলে দরিদ্র রুবেল মিয়াকে পাকাঘর নির্মাণের জন্য আর্তমানবতার সেবায় নিয়োজিত এই ট্রাস্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধিগণ সরেজমিনে উপস্থিত হয়ে উপকরণ সামগ্রীর মেমো তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন— বিশ্বনগর হ্যাল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান, খ্যাতিমান স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব আ ক ম এনামুল হক মামুন, খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রাজু, সালেহ আহমদ সাকিক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনর, ট্রাস্টের কোষাধ্যক্ষ মামুন আহমদ, খাজাঞ্চি রেল স্টেশন বাজারে বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সংগঠক ইরন মিয়া ও সংগঠক জাকির হোসেন প্রমুখ।

নির্মাণ সামগ্রী পেয়ে দরিদ্র রুবেল মিয়া ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, বৃটেনের ডরসেটের আওয়ামী লীগের অন্যতম সদস্য, খাজাঞ্চি ইউনিয়নের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা (সাবেক) সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম জে আহমেদ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাছাড়া স্ট্রাস্ট সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সফলতা এবং দুনিয়া-আখেরাতের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে তিনি বলেন— সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ও প্রতিষ্ঠাতা সেলিম জে আহমেদ এই সমাজের জন্য আলোকবর্তিকা স্বরূপ। তিনি এবং তার প্রতিষ্ঠিত ট্রাস্ট এলাকার দুঃস্থদের পাশে থাকে সবসময়। আমি দোয়া করি আল্লাহ যেন তাহার এমন সমাজসেবামূলক কাজের পরিধি আরও বেশি করে করার তাওফিক দান করেন।




