বাংলা প্রেসক্লাব অব মিশিগান—এর নয়া আহবায়ক কমিটি গঠিত
মিশিগান সংবাদদাতা

বাংলা প্রেসক্লাব অব মিশিগানকে গতিশীল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলা মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বাংলা প্রেসক্লাব অব মিশিগান-এর নয়া আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১২ মার্চ) স্থানীয় সময় বিকালে বাংলা টাউন খ্যাত হ্যামট্রামিক শহরের বাংলাদেশ এভিনিউস্থ কাবাব হাউজ মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়।
বৈঠকে সর্ব সম্মতিক্রমে ঠিকানা পত্রিকার মিশিগান প্রতিনিধি সাংবাদিক সৈয়দ শাহেদুল হক’কে আহবায়ক এবং দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক রোটারিয়ান শামীম আহসান’কে সদস্য সচিব করা হয়।
এতে সভাপতিত্ব করেন— সংঠনের অন্যতম সহ-সভাপতি এবং আরটিভি প্রতিনিধি কামরুজ্জামান হেলাল। সঞ্চালক ছিলেন— ক্লাবের সহকারী সাধারন সম্পাদক ও মিশিগান প্রতিদিন সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি।
বৈঠকে সর্ব সম্মতিক্রমে ঠিকানা পত্রিকার মিশিগান প্রতিনিধি সাংবাদিক সৈয়দ শাহেদুল হক’কে আহবায়ক এবং দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক রোটারিয়ান শামীম আহসান’কে সদস্য সচিব করা হয়।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন— এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ, আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য, মিশিগান প্রতিদিন সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি, সুপ্রভাত মিশিগান নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, জনকন্ঠ প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, ঢাকা পোস্টের তোফায়েল রেজা সোহেল, মানবকন্ঠের সাহেল আহমেদ, সাংবাদিক দেওয়ান মো. কাউসার ও টিবিএন-২৪ প্রতিনিধি মাহফুজুর রহমান শাহীন।
১২ মার্চে অনুষ্ঠিত সভায় গঠনতন্ত্র প্রণয়নের জন্য সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল’কে প্রধান করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটি শীঘ্রই তাদের কার্যক্রম শুরু করবেন বলা জানা গেছে।




