গোলাপগঞ্জে বেশি দামে গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা
গোলাপগঞ্জ সংবাদদাতা

সিলেটের গোলাপগঞ্জে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রির দায়ে ৫টি গরুর মাংসের দোকানকে মোট ৮হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ রোডে অবস্থিত মাংসের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করেন— গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির।
জানা যায়— পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কে বিভিন্ন গরুর মাংসের দোকানে ৮০০টাকা করে গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়ার যায়। এর পরিপেক্ষিতে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি মাংসের দোকানকে মোট ৮হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও আরও ২জন মাংসের দোকানকে সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন— গোলাপগঞ্জ স্যানিটারি ইন্সপেক্টর ও গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।
জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন— গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।




