শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার: এমপি হাবিব
সময় সিলেট ডেস্ক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন— শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত এবং দক্ষ জনসম্পদে পরিণত করতে শিক্ষাখাতের উন্নয়নে ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সিলেট-৩ নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের সুযোগ সুবিধা স্থানীয় পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলকে আন্তরিক হতে হবে।
রবিবার (২০ মার্চ) সকালে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন— আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়নসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। এজন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে সমানভাবে অংশগ্রহণ করতে হবে।
এ সময় তিনি সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলে সমস্যা সমাধানের জন্য নতুন ভবন নির্মাণ, মাঠ, গেইটসহ নানা সমস্যা সামাধানের জন্য আশ্বাস প্রদান করেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নজমুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক দেওয়ার আক্তার লিপি এবং সাখাওয়াত হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েস আহমদ ও প্রবাসি কামাল আহমদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিকের স্বাগত বক্তব্যর মাধ্যমে সূচীত অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন— আলা উদ্দিন তুলা, আব্দুস শহীদ মাস্টার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য ফারুক আহমদ, আশিক মিয়া, আহমদ আলী, হাফিজুর রহমান, সাইফুল আলম আব্দুস সালাম, শাহ রেজওয়ান আহমদ, নুরুল ইসলাম ওলি মিয়া, আকুল আহমদ, শিক্ষক হায়দার জাহান বাবুল, কামাল আহমদ।
উপস্থিত ছিলেন— ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আতিকুর রহমান, যুগ্ম আহবায়ক আবু সাঈদ জুবেরী ছাদ, নেছার আলী, গাজীরপাড়া মাদরাসার সুপার সিরাজুল আম্বিয়া, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, আওয়ামী লীগ নেতা তুহিন চোধুরী, সাবেক মেম্বার শাহনুর, আলতাফ হোসেন মেম্বার, আখতার হোসেন, প্রাক্তন ছাত্র জুবের আহমদ, মঞ্জুর আলী, নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা নাঈম আহমদ প্রমুখ।




