ফিলাডেলফিয়ায় গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার অভিষেক
সময় সিলেট ডেস্ক

ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ফিলাডেলফিয়া নগরে গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার প্রথম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শতশত নারী পুরুষের উপস্থিতিতে নগরের সেইন্ট টমাস চার্চে আয়োজিত অভিষেক অনুষ্ঠান বর্ণাঢ্য হয়ে উঠেছিল বিভিন্ন রাজ্য থেকে আসা লোকজনের উপস্থিতিতে। দেশের বাইরে আমেরিকার একটি ঐতিহাসিক এলাকায় নিজেদের অঞ্চল নিয়ে অস্তিত্ব জানান দিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ এলাকার লোকজন।
গত রবিবার (২০ মার্চ) গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত সংগঠনের সভাপতি সালা ইউ খান। সাধারণ সম্পাদক হাসান আহমেদের শুভেচ্ছা বক্তব্য এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সহ-সাধারণ সম্পাদক আকছার মোহাম্মদ জুনেদ এবং সহ-কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ চৌধুরীর সঞ্চালনায় বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক এসোসিয়েশন ইউএসএ এর সভাপতি আব্দুল মান্নান, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি হেলিম আহমদ, গোলাপগঞ্জ সোসাইটি নিউইয়র্কের উপদেষ্টা বেলাল উদ্দিন, ফয়সাল আহমদ, গোলাপগঞ্জ এসোসিয়েশন নিউইয়র্কের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়জুর রহমান ফটিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও আব্দুল হাসিব মামুন, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, ডাঃ আব্দুল মালিক, সাদেক মিয়া কাপ্তান, আওতাদ চৌধুরী, শেখ আতিকুল ইসলাম, মাশুকুল ইসলাম খান, এবাদ চৌধুরী, গৌছ খান, বেসাপের সাধারণ সম্পাদক হোসেন লস্কর, ময়নুল ইসলাম, ফয়েজ আহমদ চৌধুরী, লুৎফুর রহমান, জনি শিকদার, পেনসিলভেনিয়া যুবলীগ সভাপতি আলীম উদ্দিন ও হেলিম উদ্দিন প্রমুখ।
উপদেষ্টামন্ডলীর পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন এ আর খান লাভলু। কার্যকরী কমিটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন কোষাধ্যক্ষ সালাম এ খান ও কার্যকরী সদস্য ইবরাহীম খান। নতুন প্রজন্ম থেকে বক্তব্য দেন ফাতেমা সালাম খান।




