বিশ্বনাথে ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র খাদ্যসামগ্রী বিতরণ
সময় সিলেট ডেস্ক

সিলেটের বিশ্বনাথে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী, দানবীর সেলিম জে আহমেদ প্রতিষ্ঠিত ও আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন— প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। তার নেতৃত্বেই আমরা ২০৪১ সালের আগেই উন্নয়নশীল দেশে পরিনত হবো।

তিনি আরেও বলেন— সরকারের উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি আমাদের প্রবাসীরাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। এরই ধারাবাহিকতায় ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’ প্রতি বছর এলাকার আর্তসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র উপদেষ্টা পরিষদের সভাপতি, বিশিষ্ট মুরব্বী হাজী তেরা মিয়া’র সভাপতিত্বে ও ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনর’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরশ আলী গণি, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলামিস্ট মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, খাজাঞ্চী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রাজু, ৭নং ওয়ার্ডের মেম্বার হবিবুল ইসলাম, ৮নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ফজলু মিয়া, ৯নং ওয়ার্ডের মেম্বার মতিন মিয়া, ২নং ওয়ার্ডের মেম্বার ফখরুল ইসলাম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন— ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত মাওলানা আব্দুল হাই জিহাদী ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন— ইফফাত আহমদ সানী। অনুষ্ঠানজুড়ে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন— সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট সমাজসেবক দানবীর সেলিম জে আহমেদ, ট্রাস্ট’র সিনিয়র সহ-সভাপতি মোছা. কলসুমা আহমেদ, সাধারণ সম্পাদক আকবর খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন— সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র বাংলাদেশ শাখার সহ-সভাপতি শামীম আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজাজুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান, ট্রাস্ট’র বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ আল-মামুন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ট্রাস্ট’র উপদেষ্টা পরিষদের সদস্য ইরন মিয়া, মাসুদ আহমদ, আক্তার হোসেন, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার, জাকির হোসেন, শুয়েব আহমদ, সুজেদ আহমদ, বুরহান উদ্দিন, সালমান আহমদ, মোহাম্মদ আলী, আতিক মিয়া, আছকির আলী, শাহনুর আলী, আলী আহমদ প্রমুখ।




