বাংলা প্রেসক্লাব মিশিগান’র উদ্যোগে যুদ্ধ বিরোধী সমাবেশ
বিশেষ সংবাদদাতা

‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই শ্লোগান নিয়ে উত্তর আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশী অধ্যুষিত কমিউনিটি মিশিগানে যুদ্ধ বিরোধী একটি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলা প্রেসক্লাব মিশিগান ইউএসএ ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের স্বতস্ফূর্ত অংশগ্রহনে গত রবিবার (২৭ মার্চ) বিকেলে হ্যামট্রামিক শহরের প্রাণকেন্দ্র হলব্রুক ও জশোকম্পো এ্যাভিন্যুর ব্যস্ততম কর্ণারে এই যুদ্ধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ ইংরেজী ও বাংলা ভাষায় লিখিত যুদ্ধ বিরোধী বক্তব্য সম্বলিত প্লেকার্ড বহন করেন। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সমাবেশে অংশ নেন। এ সময় রাস্তায় গাড়ী থামিয়ে ও অনেকে গাড়ীর হর্ণ বাজিয়ে সমাবেশর প্রতি তাদের সমর্থন জানান। এতে করে ঐ এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার দাবী জানিয়ে বক্তব্য রাখেন— বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেন, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের উপদেষ্টা মুজিব আহমদ মনির, আওয়ামী লীগ নেতা নজরুল রহমান, সালেহ আহমদ বাদল, কমিনিটি নেতা রেজাউল করিম চৌধুরী, বাবুল মিয়া সোহেল, সুন্নাহ চৌধুরী, মিশিগান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বকুল তালুকদার, বড়লেখা সমিতির সাধারণ সম্পাদক হাবিব রহমান, বাংলা প্রেসক্লাব মিশিগান ইউএস’র সভাপতি হেলাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংবাদিক পার্থ সারথি দেব, জুয়েল খান, শফিক রহমান, সুলায়মান আল মাহমুদ, মোহাম্মদ শাহজাহান হিটলার প্রমুখ।
সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন— রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পৃথিবীর সর্বত্র পড়তে শুরু করেছে। ক্ষতিগ্রস্হ ইউক্রেনিয়ানদের প্রতি সহানুভূতি জানিয়ে রাশিয়া ও পুতিনের প্রতি অবিলম্বে এই যুদ্ধ বন্ধের জোর দাবী জানান তাঁরা।
অন্যান্যের মধ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সাবেক সভাপতি আকিকুল হক শামীম, বাংলাদেশ এসোসিয়েশন মিশিগানের সাবেক সাধারণ সম্পাদক আজাদ খাঁন, কমিউনিটি নেতা রুহেল আমীন, নজরুল ইসলাম, ফারিস আহমদ, কামাল চৌধুরী, জয়নাল আবেদীন, ইমাম উদ্দীন, কয়েস আহমদ, দুর্জয় ও ফাইজা প্রমুখ উপস্হিত ছিলেন।




