নতুন ভিসা প্রোগ্রামের মাধ্যমে কর্মী বাড়ানোর চেষ্টা যুক্তরাষ্ট্রের
অনলাইন সময়

সোমবার রাতে মার্কিন হাউসে একটি বিল পেশ করা হয়েছে যা অ-অভিবাসী শ্রমিকদের জন্য তিন বছরের ভিসার একটি প্রোগ্রাম তৈরি করে। রেস্তোঁরা কর্মীশূন্যতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে এমন বিল আনা হয়েছে।
ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন মঙ্গলবার বিল এইচবি৭২৩৯ এর প্রশংসা করেছে, যা অর্থনৈতিক অগ্রগতির প্রোগ্রামের জন্য একটি অপরিহার্য সংখ্যক কর্মী তৈরি করবে বলে মনে করছে তারা।
ওয়াশিংটন ডিসিভিত্তিক ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের পাবলিক অ্যাফেয়ার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শন কেনেডি বলেন— ‘শিল্পের নিয়োগের চ্যালেঞ্জ মোকাবিলায় কোনো সহজ সমাধান নেই। তবে এই প্রোগ্রামটি সমস্যা সমাধান করার একটি সুযোগ তৈরি করে।’
কেনেডি উল্লেখ করেন যে— করোনাভাইরাস মহামারি ও মুদ্রাস্ফীতি অর্থনৈতিক শিল্পের কার্যক্রমকে সীমিত করেছে। রেস্তোরাঁগুলোর শ্রমিক সংকটসহ অন্যান্য সমস্যা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে সব ধরনের পথ খোলা রাখতে হবে। এটি করার জন্য আমাদের কর্মশক্তি বৃদ্ধি করতে হবে। এই প্রোগ্রামটি নিয়োগকর্তাদের জন্য একটি জয়।’
অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজনীয় কর্মী (EWEA) প্রোগ্রাম বেশ কয়েকটি খাতে কর্মী সংকট কমাতে সাহায্য করবে। EWEA প্রাথমিকভাবে ৬৫ হাজার কর্মীদের জন্য কার্যকর হবে। প্রথম বছরের পর বাজারভিত্তিক চাহিদার ভিত্তিতে শ্রমিকের সংখ্যা নির্ধারণ করা হবে। কর্মসূচীতে কর্মীর সংখ্যা সর্বোচ্চ ৮৫ হাজার পর্যন্ত হতে পারে।
একজন বিল স্পনসর রিপাবলিক লয়েড স্মাকার (আর-পিএ) বলেন— ‘অর্থনৈতিক অগ্রগতি আইনের ফলে এসব শ্রমিকরা অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থগিত করে এমন অনেক শিল্পে চাপের সমস্যা সমাধান করে।’




