হরিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : ঘটনাস্থলেই শিশুসহ ৩ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার

সিলেটে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের পাশে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্ততঃ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
বাসে থাকা মো. জে এ বুলবুল নামের এক যাত্রী এই প্রতিবেদককে জানান— বাসটি সিলেট থেকে জাফলং যাচ্ছিলো। হরিপুর বাজারের অদূরে হঠাৎ একটি টমটমের পিছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত থেকে বাসের সামনে এসে পড়ে। এ সময় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষ ঘটলে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তবে, ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন— জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।




