তাহিরপুরে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ
তাহিরপুর সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় একটি কৃষক দলের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়ছে।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে কম্বাইন্ড হারবেস্টার মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন— তাহিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আওয়ামী লীগ কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, আওয়ামী লীগ সদস্য সেলিম আখন্জি, ছাত্রলীগ সভাপতি আহসানুজ্জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংবাদিক রোকন উদ্দিন, আবুল কাশেম, ছাত্রলীগ সহ-সভাপতি রোবেল মিয়া, ছাত্রলীগ নেতা পলক হাসান প্রমুখ।
ভর্তুকি মূল্যে মেশিন পাওয়ায় কৃষকরা সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ দোলা বলেন— কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে। নদীতে পানি বৃদ্ধি হওয়ায় কৃষকরা তাদের কষ্টে অর্জিত ধান ঘরে তুলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তার মধ্যে বৈশাখ মাসে শ্রমিক সংকট হয়। সরকার ভর্তুকি মুল্যে কৃষকদের ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিচ্ছে। এতে করে কৃষক দ্রুততার সহিত ধান কেটে ঘরে তুলতে পারবেন। এ পর্যন্ত তাহিরপুরে ৮ জন কৃষককে ভর্তুকি মুল্যে কম্বাইন্ড হারবেস্টার মেশিন দেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন উপহার দিচ্ছেন। যাতে করে কৃষক তার ধান তাড়াতাড়ি কেটে ঘরে তুলতে পারেন। আমরা হাওরাঞ্চলের মানুষ প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ।




