সোহিনী আহমেদ আলিজা’র আজ শুভ জন্মদিন পালন
সময় সিলেট ডেস্ক

আজ ১৪ এপ্রিল ২০২২ ইং রোজ বৃহস্পতিবার সোহিনী আহমেদ আলিজা’র ৬ষ্ঠ জন্মদিন। বৃটেনের ডরসেটের নিজ বাসভবনে পারিবারিক ভাবে তার জন্মদিন পালন করা হয়েছে।
উল্লেখ্য; যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি, এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম জে আহমেদ’র কন্যা সোহিনী আহমেদ আলিজা।
আলিজা’র শুভ জন্মদিন পালন করে তার বাবা দানবীর সেলিম জে আহমেদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি নিকটাত্মীয়, বন্ধুমহল, দেশ-বিদেশের পরিচিতজন’সহ সবার কাছে মেয়ের দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন।

মেয়ের ৬ষ্ঠ জন্মদিন উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করে দানবীর সেলিম জে আহমেদ লিখেছেন— “আমার মা’মনিটা আজ ৬ষ্ট বৎসরে পা দিয়েছে। মনে হচ্ছে এইতো সেদিনের কথা। আমাদের ঘর আলোকিত করে আমার মা’মনিটা এলো ধরায়। আজ তারই ৬ষ্ট জন্মবার্ষিকী। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল মা’মনি। তুমি মানুষের মত মানুষ হও, সু-শিক্ষিত হও, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠো, সর্বদা সত্যের পথে থেকে মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোবল অর্জন করো। মহান আল্লাহ্ পাক যেন আজকের এই দিনটি আরো শতবার তোমার জীবনে এনে দেন এই প্রার্থনা করি।) আমীন।”
এদিকে, সোহিনী আহমেদ আলিজা’র জন্মদিনে দৈনিক সময় সিলেট—পরিবারের পক্ষ থেকে তার প্রতি আত্মিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে। একই সাথে ছোট্ট আলিজা’র সর্বাঙ্গিন কল্যাণ এবং দীর্ঘায়ু কামনা করা হয়।




