বিশ্বনাথে গৃহ নির্মাণে ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র ঢেউটিন প্রদান
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগাঁও নিবাসী হৃতদরিদ্র শুকুর আলী’র বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগাঁও নিবাসী দরিদ্র শুকুর আলীর গৃহ নির্মাণের লক্ষ্যে- (আর্তমানবতার সেবায় নিয়োজিত) ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র অর্থায়নে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি, এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম জে আহমেদ, ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মোছাম্মাৎ কলসুমা আহমেদ এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক আকবর খাঁনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র বাংলাদেশ শাখার অর্থ সম্পাদক মামুন আহমেদ হৃতদরিদ্র শুকুর আলীর হাতে এই ঢেউটিন তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন— এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক সায়েস্তা মিয়া ও দৈনিক পুনরুত্থান পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি সমুজ আহমদ সায়মন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন প্রমুখ।




