নির্বাচন আসছে, সবাই সজাগ থাকুন: সিলেটে ছাত্রলীগের ইফতারে নাদেল
স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন— আমাদের আবেগ এবং অহংকারের জায়গা বাংলাদেশ ছাত্রলীগ। আগামীতে আমাদের জাতীয় নির্বাচন আসছে। তখন মানুষের কাছে আবারও আমাদের ভোটের জন্য যেতে হবে। তখন যেনো আপনাদের বা আমাদের কোন কাজের জন্য কোন মানুষ তাদের কষ্টের কথা বলে বিব্রত না করে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন— যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন ততদিন পথ হারাবে না বাংলাদেশ। তার অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।
রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সিলেট মহানগর ছাত্রলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি আসাদ উদ্দিন আমহমদ ও বীর মুক্তিযুদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল ও বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম।
সাবেক ছাত্রনেতা ইশতিয়াক আহমদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার ও এমরুল হাসান, ইলিয়াস উদ্দিন জুয়েল, জুমাদিন আহমেদ, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, সিলেট মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত বুলবুল, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাঈম হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ঋত্বিক দেব, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




