বিশ্বনাথের পাহাড়পুরে কোরআন প্রশিক্ষণের সমাপনি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সময় সিলেট ডেস্ক

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে পবিত্র রমজান মাসব্যাপি ‘আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ’ পাহাড়পুর (নূরপুর, ভাটগাঁও, ফুলচন্ডী) শাখার দক্ষিনের জামে মসজিদে দারুল কেরাতের সমাপনি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাদ জোহর কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ মূলক পুরস্কার বিতরণের মাধ্যমে তালিমুল কোরআনের প্রশিক্ষণের সমাপনি সম্পন্ন হয়।
মহামারী করোনার কারণে গেল দুই বছর বন্ধের পর এবার এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে এলাকার কোমলমতি শিশুদের জন্য অন্যান্য বছরের মতো বিশুদ্ধ ভাবে কোরআন শিক্ষার আয়োজন করেছে— পাহাড়পুর গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম জে আহমেদ প্রতিষ্ঠিত (আর্তমানবতার সেবায় নিয়োজিত) ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’।

সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের অর্থায়নে পাহাড়পুর গ্রামের প্রবীণ মুরব্বি, ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সভাপতি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট আলেমে দ্বীন, তাফসিরে উম্মুল কোরআনের লেখক মাওলানা আব্দুল হাই জেহাদী।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনরের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশ্বনগর হ্যাল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান, খ্যাতিমান স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব আ ক ম এনামুল হক মামুন, খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুর রব রাজু, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক মুহাম্মদ সায়েস্তা মিয়া, সাংবাদিক সমুজ আহমদ সায়মন ও মাওলানা হাফিজ নিজাম উদ্দিন সিদ্দিকী।

কেন্দ্রের প্রধান ক্বারী হযরত মাওলানা শাহজালাল আহমদী, সহকারী ক্বারী মাওলানা হারুন রশীদ, হাফিজ নাসির আহমদ, ক্বারী আব্দুস শহীদ-এর শিক্ষকতায় মাসব্যাপি কোরআন প্রশিক্ষণের সমাপনি ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন— ট্রাস্টের অর্থ সম্পাদক আল-মামুন, পাহাড়পুর গ্রামের প্রবীণ মুরব্বি বশির আহমদ, হারুন মিয়া, সালমান আহমদ, তজমুল আলী, জসিম উদ্দীন, আকিক মিয়া প্রমুখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আব্দুল হাই জেহাদী।




