কাউন্সিলর আজাদপত্মী নাজমা ফের ব্রিটেনের কাউন্সিলর নির্বাচিত
সময় সিলেট ডেস্ক

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ফের চমক দেখিয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান। পেশায় পুষ্টিবীদ নাজমা ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ পেয়ে নির্বাচিত হন।
নাজমা রহমান সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই দল থেকে প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
নাজমা রহমানের সাথে ওই এলাকা থেকে আরও দুইজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচিত দু’জনই লেবারপার্টির প্রার্থী ছিলেন। তারা হলেন, ব্রিটিশ বংশোদ্ভূত শ্যারন হার্ডিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শিবা তিওয়ারি।




