বাহরাইনে বাংলা টিভি’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন
বিশেষ সংবাদদাতা

বাহরাইনে জমকালো আয়োজনে বাংলাটিভির ৬ষ্ঠবর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাটিভি দর্শক ফোরামের পক্ষ থেকে কেক কেটে উদযাপন করা হয়েছে।
গত শনিবার স্থানীয় সময় রাত ৯ টায় দেশটির রাজধানী মানামায় লিন্নাস মেডিকেলের হল রুমে কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বাংলা টিভি বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় ও বাংলাটিভি দর্শক ফোরাম সভাপতি ও লিন্নাস মেডিকেলের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন— বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডিভিসি নিউজ প্রতিনিধি নুমান সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন— বাংলাদেশ দ‚তাবাস বাহরাইনের শ্রম সচিব মো. মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন— জালালাবাদ এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ কায়েছ আহমেদ, বাংলাদেশ সমাজ সভাপতি মনজুর আহমেদ, বাংলাদেশ সোসাইটি সহ সভাপতি মাজহারুল হক নয়ন, আলাউদ্দিন নুর, শাহজালাল, সুরমান মিয়া, ড. শাহ আলম, ড. সাহেদ, মিজানুর রহমান, আলাউদ্দিন আহমেদ, বকুল সুত্রধর, দুলাল দাশ, মাজহারুল ইসলাম বাবু, মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সভাপতি স্বপন মজুমদার, বিঞ্চু দেব, সেলিম দরি, আশফাক আহমেদ, মতিউর রহমান চুনু, শরফ উদ্দিন টিপু সুলতান, নুর কামাল’সহ প্রবাসী সাংবাদিক।




