নাজির বাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের সম্মেলন
বিশেষ সংবাদদাতা

নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র ত্রি-বার্ষিক সম্মেলন গত মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুশাহিদ হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন— বিশ্বনাথ-সিলেট সদর ও ওসমানীনগরের একাংশের প্রবাসীদের উদ্যোগে এলাকার শিক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে মানবতার কল্যাণে সংগঠনটি নিরলসকাজ করছে। বক্তারা মানবিক কার্যক্রমে এলাকার সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে মানবতার কল্যাণে এবং ভবিষ্যৎ জাতি গঠনের মূল চালিকা শিক্ষার উন্নয়নে ট্রাস্টের কার্যক্রমকে এগিয়ে নিতে দানশীলদের এগিয়ে আসার আহবান জানান।
এম এনামুল হক এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিক্ষাবিদ ও আইনজীবী মুহাম্মদ মনির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিক্ষাবিদ এডভোকেট শাহ ফারুক আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক মাসুদ আহমেদ।
সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম নজু বিএমই’র স্বাগত বক্তব্যের পর আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার তহুর আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— আলী আহসান খান দিপু, আব্দুল করিম, মকসুদ রহমান, আবুল কালাম, ফারুক মিয়া, শাহ জয়নাল আবেদীন, আলমাছ খান, এম এ আলী, আব্দুল কাদির, মুহাম্মদ নাসির উদ্দিন খান সেবুল, আবুল ফয়েজ, শামীম আহমদ, আবুল কালাম, সাংবাদিক এনাম চৌধুরী, মিসবাহুল বারী, ইকবাল আহমেদ, অবায়দুর রহমান জুহেদ।
আরো উপস্থিত ছিলেন— মো. ফয়সল আহমেদ, মো. দিলওয়ার আহমেদ শিপু, আলী হোসাইন রিপন, নাজমুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে নাজিরবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট এর ২০২২-২০২৫ সেশনের কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ মনির হোসাইন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন— এডভোকেট শাহ ফারুক আহমেদ ও অধ্যাপক মাসুদ আহমদ।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মনির আহমদ, এম এনামুল হক, আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, শামীম আহমদ, অবায়দুর রহমান জুহেদ, সহ-কোষাধ্যক্ষ-ফয়সাল আহমদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খান সেবুল, প্রেস ও প্রকাশনা সম্পাদক ইকবাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক ইলিয়াছ আলী, শিক্ষা সম্পাদক মুহিবুর রহমান, সমাজসেবা সম্পাদক শেখ শামছুল ইসলাম, ধর্ম সম্পাদক নুরুল আলম নাহিন।
কার্যকরী সদস্য মশাহিদ হোসাইন, নজরুল ইসলাম নজু, আব্দুল হক আবু, আব্দুল করিম, আলী আহসান খান দিপু, আলমাছ খান, শামসাদুর রহমান রাহিন, মো. ছুরত আলী।




