৯ বছরে সাকিব: সেবায় সুখ্যাতি পাচ্ছে ভাগ্যতারা শিশুটি
সময় সিলেট ডেস্ক

জীবনের ৮টি বসন্ত পেরিয়ে ৯ বছরে পা দিয়েছে ‘সালেহ আহমদ সাকিব’। গত বুধবার (১৯ অক্টোবর ২০২২) ছিলো তার অষ্টম জন্মবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে পিতা-মাতার কোল আলোকিত করে সুন্দর পৃথিবীর আলো দেখেছিল ভাগ্যতারা এই শিশুটি।
সালেহ আহমদ সাকিব এখনও শিশু। আজঅবধি শৈশবের গণ্ডি না পেরোনো এই ছেলেটির আছে ব্যাপক পরিচিতি। দেশে এবং প্রবাসে রয়েছে সুনাম-সুখ্যাতি। কারন সালেহ আহমদ সাকিবের জন্মের পর তার দানবীর পিতা সেলিম জে আহমেদ এবং দানশীলা মাতা মোছা. কলসুমা আহমেদ ছেলের নামানুসারে গড়ে তুলেন ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’। আর্তমানবতার মহৎ অভিপ্রায়ে প্রতিষ্ঠিত এই সেবাধর্মী সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার গরীব, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে তারা নিরলসভাবে কাজ শুরু করেন।

সেই থেকে ‘সালেহ আহমেদ সাকিব’ নামটি যেমন সর্বসাধারণের কাছে পরিচিত, তেমনি ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’ও দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেবামূলক কার্যক্রমে অভূতপূর্ব সফলতা অর্জন করে দিনে দিনে ভরসাস্থল হওয়ার পাশাপাশি অবিস্মরণীয় হয়ে উঠছে।
প্রতিষ্ঠার পর থেকেই এই চ্যারিটি সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার আলোকে প্রতিনিয়ত বাস্তবায়ন করছে কোন না কোন কর্মসূচি, দারিদ্রতা দূরিকরণ ও দেশের আর্থসামাজিক উন্নয়নে রেখে চলেছে যুগান্তকারী ভূমিকা। তাদের উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে রয়েছে— গৃহনির্মাণ, ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপন, বিয়ে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা, শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন দান, গবাদিপশু দান’সহ আরও নানা কর্মসূচী।

এদিকে, সালেহ আহমদ সাকিবের অষ্টম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্যে ডরসেটের মাসালা রেস্টুরেন্টে কেক কাটা এবং মধ্যহ্ন ভোজের মাধ্যমে শুভ জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে তার জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এছাড়া সাকিবদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এক দোয়া’র আয়োজন করা হয়। তার নামানুসারে প্রতিষ্ঠিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে আয়োজিত এই দোয়াতে ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক’সহ তাদের পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গ সামিল ছিলেন।

উল্লেখ্য, দৈনিক সময় সিলেট ও এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউক’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম জে আহমেদে এবং বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোছা. কলসুমা আহমেদ দম্পতির ১ম পুত্র সালেহ আহমদ সাকিব। সে তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড়।
এদিকে, সালেহ আহমদ সাকিবের অষ্টম জন্মবার্ষিকীতে পিতা-মাতা ও পরিবারের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশে বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী সকলের কাছে আত্মিক দোয়া কামনা করেছেন।

তাছাড়া শিশু সাকিবের অষ্টম জন্মদিন উপলক্ষে ‘দৈনিক সময় সিলেট’ পরিবারের পক্ষ থেকে হার্দিক শুভেন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি তার দীর্ঘায়িত জীবন ও একজন পরোপকারী, সৎ, নির্ভীক মানুষ হিসেবে এই পৃথিবীতে বেড়ে উঠুক —এমনটাই প্রত্যাশা করা হয়েছে।





