জামালপুর কারাগারে কয়েদীর মৃত্যু
সময় সিলেট ডেস্ক :

সময় সিলেট ডেস্ক : জামালপুর কারাগারে আমজাদ হোসেন (৫৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কারাগার থেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আমজাদ জেলার মেলান্দহ উপজেলার ভালুকা গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে।
জেলা কারাগারের চিকিৎসক মাহাবুব হাসান বাপ্পী জানান- বৃহস্পতিবার সকালে আমজাদ মোবাইল ফোনে তার বাড়িতে কথা বলেছেন। মায়ের অসুস্ততার খবরে হয়তো তার হার্ট অ্যাটাক হতে পারে। তবে লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও বলেন- সকাল থেকে তিনি বুকে ব্যাথা অনুভব করছিলেন। তখন তাকে চিকিৎসা দেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে আবারও তার বুকে ব্যাথা শুরু হলে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক চিরঞ্জিৎ সরকার বলেন- হাসপাতালে আনার আগেই আমজাদের মৃত্যু হয়।




