কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের সাথে বিশ্বনাথ ছাত্রলীগ সভাপতির শুভেচ্ছা বিনিময়
সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য’র সাথে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আর সেই লক্ষ্যে ছাত্রনেতা পার্থ সারথি দাশ পাপ্পু-কে বিশ্বনাথ উপজেলার সর্বত্র তৃণমূলে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করতে নির্দেশ প্রদান করেন নেতৃদ্বয়।




