সিলেটের ৭ পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত
স্টাফ রিপোর্টার :

দ্বিতীয় দফার সিলেটের ৭ পৌরসভা সহ ৬১টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমাতসীন আওয়ামী লীগ। শুক্রবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়। রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট বিভাগের ৭টি পৌরসভায় মনোনীতরা হচ্ছেন- সুনামগঞ্জ সদরে নাদের বখত, ছাতকে মো. আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুরে মো. মিজানুর রশীদ ভুঁইয়া, মৌলভীবাজারে কমলগঞ্জ মো. জুয়েল আহমেদ, কুলাউড়ায় সিপার উদ্দিন আহমদ, হবিগঞ্জের মাধবপুরে শ্রীধাম দাশ গুপ্ত ও নবীগঞ্জে গোলাম রসুল রাহেল চৌধুরী।




