প্রতিষ্ঠাবার্ষিকীতে বঞ্চিতদের পাশে ‘বাংলাদেশ পল্লী ফোরাম’
নগর সংবাদদাতা :

তৃতীয় বছর পেরিয়ে ৪তম বছরে পদার্পণ করলো সামাজিক সংগঠন ‘বাংলাদেশ পল্লী ফোরাম’। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের কিনব্রীজ এলাকায় রিকশা চালক, পথচারী, সুবিধাবঞ্চিত পথশিশুসহ নিম্ন আয়ের প্রায় শতাধিক মানুষকে খাবার দেওয়া হয়। এসময় বিশ্বব্যাপী ছড়িয়েপড়া মহামারি করোনাভাইরাসের সচেতনতায় মাস্ক বিতরণসহ ব্যবহারে প্রচারনা চালানো হয়।

বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সদস্য আজিজ আল হাসান, দেলওয়ার হোসেন জুনেদ, সাংবাদিক কামরুল ইসলাম মাহি, উদ্দীপ্ত সিলেট’র প্রতিষ্ঠাতা সভাপতি আবিদ কাওসার, ইউনাইটেড সোস্যাল ডেভেলপমেন্ড সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মারজুম আহমেদ রাজ, বাংলাদেশ পল্লী ফোরাম সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, কাজী ছালিক আহমেদ, নওশাদ আহমেদ, মুহিবুর রহমান, সেলিম রহমান প্রমুখ।

এ বিষেয় বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান বলেন- ‘বাংলাদেশ পল্লী ফোরাম ২০২১ সালে ৪তম বছরে পর্দাপন করবে। এ বছর করোনা মহামারি জন্য বড় পরিসরে কোন আয়োজন করা হয়নি। এজন্য মহান বিজয় দিবসের দিনে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।




