বিশ্বনাথে ‘সূচনা’ প্রকল্পের দিনব্যাপী কিশোরী সমাবেশ অনুষ্ঠিত
বিশ্বনাথ সংবাদদাতা :

সিলেটের বিশ্বনাথে সূচনা প্রকল্পের কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস’ এই শ্লোগানকে সামনে রেখে সূচনা প্রকল্প বিশ্বনাথের আয়োজনে বুধবার (২৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সূচনা প্রকল্প ও আরডিআরএস বাংলাদেশ’ দিনব্যাপী এ সমাবেশের আয়োজন করে। দিনব্যাপী এ সমাবেশে ছিল আলোচনা সভা, সূচনার উপকারভোগীদের সেলাই মেশিন বিতরণ, পুষ্টি বিষয়ক নাটক, বিতর্ক, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। বক্তব্যে তিনি বলেন- ‘সূচনা’ সরকারের পাশাপাশি উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টির ঘাটতি পূরণ ও দরিদ্রতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে ও ইউনিয়ন কো-অর্ডিনেটর তাজনীন সুলতানার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার ও মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার।
এর আগে সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মো. ফরাজ দুক ভূঞা। এসময় বক্তব্য রাখেন- সূচনার জিসিডিও জলি বর্মণ, উপজেলা প্রকল্প সমন্বয়কারী কাজী তরিকুল ইসলাম, মনিটর অফিসার সৈয়দ আলী, টেকনিকেল অফিসার সাবিয়া নাজনিন, পিএসআইএসও দিলিপ কুমার রায়, ইউসি রফিকুল ইসলাম, এফএফ তুহিন শেখ, অজিত কুমার রায় ও সুমি বিশ্বাস।




