ওসমানীনগরে স্থানীয় সরকার উপ-পরিচালকের বিভিন্ন প্রকল্প পরিদর্শন
ওসমানীনগর সংবাদদাতা :

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ওসমানীনগর উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি ওসমানীনগর উপজেলায় পরিদর্শনে যান।
বুধবার সকাল ১১টায় উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ওসমানীনগর উপজেলা পরিষদ ও ইউএনও অফিস পরিদর্শন করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের জন্য তাজপুর ইউপির খাশিপাড়া দিঘিরপাড়ের নির্মাণাধীন ১০ ঘর পরিদর্শন করেন। দুপুর ১টায় উপজেলার ১নং উমরপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, গ্রাম আদালত ও ইউনিয়নের বিভিন্ন প্রকল্প প্ররিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।




